বিআরডিবিকে বঙ্গবন্ধু পল্লী উন্নয়ন অধিদপ্তর করার দাবিতে মানববন্ধন

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডকে (বিআরডিবি) বঙ্গবন্ধু পল্লী উন্নয়ন অধিদপ্তর করাসহ সাত দফা দাবিতে মানববন্ধন কর্মসূচি ও  সমাবেশ করেছে বিআরডিবি কর্মচারী সংসদ। গত মঙ্গলবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামানে এই মানববন্ধন কর্মসূচিতে সংহতি প্রকাশ করে ও সাত দফা দাবি মেনে নেয়ার আহ্বান জানিয়ে বক্তব্য রাখেন জাতীয় শ্রমিক লীগের সভাপতি শুক্কুর মাহমুদ, কার্যকরী সভাপতি মুক্তিযোদ্ধা ফজলুল হক মন্টু, সহসভাপতি মোল্লা আবুল কালাম আজাদ, বিআরডিবি সিবিএ’র কেন্দ্রীয় কমিটির সভাপতি আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ মফিজুল ইসলাম, কার্যকরী সভাপতি মোঃ মঞ্জুরুল হক প্রমুখ। - প্রেস বিজ্ঞপ্তি