শ্যামগঞ্জে ধান শুকানোর মেশিন কারখানা পরিদর্শন মার্কিন রাষ্ট্রদূতের

গৌরীপুর (ময়মনসিংহ) সংবাদদাতা

বাংলাদেশে নিযুক্ত আমেরিকান রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার গতকাল বুধবার গৌরীপুর ও পূর্বধলা উপজেলার মধ্যবর্তী শ্যামগঞ্জে অবস্থিত বিএইউ-এসটিআর ধান শুকানোর মেশিন তৈরির কারখানা ভাই ভাই ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ পরিদর্শন করেন। যন্ত্রটি উদ্ভাবন করেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় শিক্ষক প্রফেসর  ড. মঞ্জুরুল আলম ও প্রফেসর  ড. চয়ন কুমার সাহা।

আর্ল রবার্ট মিলার পরিদর্শন শেষে বলেন, আমি একজন প্রেসিডেন্টের সন্তানের চেয়ে কৃষকের সন্তান পরিচয় দিতে গর্ববোধ করি। আমার বাবা-মা কৃষক। আমি কৃষক পরিবারের সন্তান।  

আলোচনায় অংশ নেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি শক্তি ও যন্ত্র বিভাগের প্রফেসর ডক্টর মো. মঞ্জুরুল আলম, প্রফেসর ডক্টর চয়ন কুমার সাহা, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. শাহজাহান মিয়া, পূর্বধলা উপজেলা নির্বাহী কর্মকর্তা নমিতা দে, ভাই ভাই ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের মালিক আব্দুর রাজ্জাক। এসময় উপস্থিত ছিলেন ভাই ভাই ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের মালিক আব্দুর রাজ্জাক, নেত্রকোনা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. শাহজাহান মিয়া, পূর্বধলা উপজেলা নির্বাহী অফিসার নমিতা প্রমুখ।