আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর সভা শনিবার

আওয়ামী লীগ সম্পাদকমন্ডলীর এক সভা শনিবার সকাল সাড়ে এগারোটায় আওয়ামী লীগ সভানেত্রী এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত হবে।
 
আওয়ামী লীগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ শুক্রবার এ কথা জানানো হয়।
 
এতে বলা হয়, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সভায় সভাপতিত্ব করবেন।
 
ওবায়দুল কাদের সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে সভায় উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন।
 
ইত্তেফাক/এমআই