মোস্তাফিজকে ছাড়ছে মুম্বাই

আগামী ডিসেম্বরে ভারতে শুরু হতে যাচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)-এর ১২ তম আসর। তাই অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে শুরু হয়েছে খেলোয়াড় রদবদলের হিসেব।
 
তারই ধারাবাহিকতায় বাংলাদেশ পেস তারকা মোস্তাফিজুর রহমানকে ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। 
 
মুম্বাই ইন্ডিয়ান্স সম্প্রতি ইএসপিএনকে জানায়, তারা মোস্তাফিজকে ছেড়ে দক্ষিণ আফ্রিকার উইকেট রক্ষক ও মারকুটে ব্যাটসম্যান কুইন্টন ডি কককে দলে নিচ্ছে।  ডি কক গত মৌসুমে রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরুর হয়ে খেলেছিল।  
 
মুম্বাই ইন্ডিয়ান্স আরও জানায়, মোস্তাফিজকে ছাড়ার সঙ্গে শ্রীলঙ্কান অফ স্পিনার আকিলা ধনঞ্জয়কেও ছাড়ছে।
 
ইত্তেফাক/এসআর