সব ফরম্যাটের ক্রিকেটকে বিদায় জানালো ভারতের সাবেক ডানহাতি মিডিয়াম পেস বোলার প্রভীন কুমার। ৩২ বছর বয়সী এ খেলোয়াড় সর্বশেষ ২০১২ সালে ভারতের জার্সি পড়ে খেলেন।
সম্প্রতি সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, সব ধরনের ক্রিকেটকে এখনে বিদায় জানানোর উপযুক্ত সময়।
তিনি আরও বলেন, আমি এই ব্যাপারটা নিয়ে অনেক ভেবেছি। আমি মনে করছি না এই সিদ্ধান্ত নিতে আমার অনেক দেরি করেছি। ক্রিকেটকে বিদায় জানানোর এটাই উপযুক্ত সময়।
সব ফরম্যাটের ক্রিকেটকে বিদায় জানালেও একপ্রকার ক্রিকেটকে নিয়েই থাকছেন ভারতীয় এ মিডিয়াম পেসার। ভারতের একটি কোচিংয়ে তিনি কোচ হিসেবে কাজ করবেন বলে জানান।
২০০৭ সালে পাকিস্তানের বিপক্ষে অভিষেক হওয়া প্রভীন সর্বমোট ৮৪টি ম্যাচ খেলেছেন। সূত্র: ইএসপিএন/এনডিটিভি/ইন্ডিয়ান এক্সপ্রেস
ইত্তেফাক/এসআর