ভারতীয় ওয়ানডে দলে অভিষেক হচ্ছে ঋশভের

ভারতীয় ওয়ানডে দলে অভিষেক হতে চলেছে ঋশভ পান্থের। আগামীকাল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে প্রথমবারের মত দেশের জার্সি গায়ে তুলতে চলছেন এ ব্যাটসম্যান।
 
কয়েকদিন আগে ভারতীয় ক্রিকেট দলের একটি সূত্র জানায়, ঋশভের অভিষেক নির্ভর করছে মহেন্দ্র সিং ধোনির উপর। তবে সব জল্পনা উড়িয়ে দিয়ে দলে ধোনি থাকা সত্ত্বেও ঋশভকে মাঠে নামাচ্ছেন ভারতীয় নির্বাচকরা।
 
অন্যদিকে সোশ্যাল মিডিয়াতেও ওয়ানডে ক্রিকেটে নিজের অভিষেক নিয়ে ইঙ্গিত দিয়েছেন পান্থ। নিজের টুইটার অ্যাকাউন্টে পান্থ লিখেন, ক্রিকেট মাঠে নিজের একশ শতাংশ দেওয়ার জন্য আমি সর্বদা প্রস্তুত। রবিবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডে ম্যাচে মাঠে নামার জন্য তর সইছে না।  
 
ইত্তেফাক/এসআর