ইংল্যান্ড-শ্রীলঙ্কা সিরিজের চতুর্থ ম্যাচেও পিছু ছাড়েনি বৃষ্টি । এতে আবার কপাল পুড়ল শ্রীলঙ্কার। ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে আজকের (শনিবার) ম্যাচে ১৮ রানে জিতে সিরিজ নিশ্চিত করলো ইংল্যান্ড।
পাল্লেকেলের আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড। ব্যাটিংয়ে নেমে ৫০ ওভার খেলে ৭ উইকেটের বিনিময়ে ২৭৩ রান সংগ্রহ করে শ্রীলঙ্কা। শ্রীলঙ্কার হয়ে সর্বোচ্চ ৬৬ রান করেন দানুস শানাকার। দ্বিতীয় সর্বোচ্চ ৫২ করেন নিরোশান দিকওয়েলা।
ইংল্যান্ডের হয়ে ২টি উইকেট পান মঈন আলি। একটি করে উইকেট তুলে নেন ক্রিস ওকস, আদিল রশিদ এবং টম কুরান।
২৭৩ রানের জবাবে খেলতে নামা ইংল্যান্ডের শুরুটা ছিল দুর্দান্ত। দলীয় ৫২ রানে দলটির প্রথম উইকেটের পতন ঘটে। দ্বিতীয় উইকেট হারায় ৭৬ রানে। এরপর ১৩২ রান পর্যন্ত দলটির আর কোন উইকেট পড়েনি। তখন চলছিল দ্বিতীয় ইনিংসের ২৭তম ওভারের খেলা। আর তখনই শুরু হয় মশুলধারে বৃষ্টি। সেই বৃষ্টি আর থামেনি। কিন্তু ততক্ষণে ক্রিকেটের বৃষ্টি আইনে জেতার মত রান তুলে ইংল্যান্ড। ডি-এল মেথডে ১৮ রানে জিতে সিরিজ জয় করে ইংলিশরা।
ইংল্যান্ডের দুইটি উইকেট তুলে নেয় আকিলা ধনঞ্জয়।
ইত্তেফাক/এসআর