বাংলাদেশের বিপক্ষে আমরাই ফেবারিট: জিম্বাবুয়ে

আগামীকাল রবিবার থেকে শুরু হতে যাচ্ছে জিম্বাবুয়ে-বাংলাদেশের তিন ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ। আসন্ন সিরিজে নিজেদেরকেই ফেবারিট বলে মনে করছেন জিম্বাবুয়ে ক্রিকেট দলের অধিনায়ক হ্যামিল্টন মাসাকাদজা।
 
আজ (শনিবার) সিরিজ শুরু আগে সংবাদ সম্মেলনে এই দাবি করেন মাসাকাদজা। জিম্বাবুয়ের অধিনায়কের মতে, বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজে ভালো করার সম্ভাবনায় এগিয়ে জিম্বাবুয়ে।
 
তিনি বলেন, গত কয়েক বছরে বাংলাদেশ অনেক উন্নতি করেছে। বিশেষ করে ঘরের মাঠে। আমরা তাদের বিপক্ষে প্রায়ই খেলি। আমি মনে করি এখনো তাদের বিপক্ষে ভালো করার সুযোগ আছে। যদি আপনি ফেভারিট দলের কথা বলেন তাহলে আমি জিম্বাবুয়ের কথাই বলবো।
 
তিনি আরও বলেন, আমাদের দলে সবাই আছেন এবং সবাই ভালো করার জন্য মুখিয়ে আছেন।
 
ইত্তেফাক/এসআর