জিম্বাবুয়ের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুতেই দুই উইকেট হারিয়েছে বাংলাদেশ। আউট হয়েছেন ওপেনার লিটন দাস ও অভিষিক্ত ফজলে রাব্বি। লিটন ৪ রান করলেও রানের খাতা খুলতেই পারেননি ফজলে রাব্বি।
জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। রবিবার বাংলাদেশ সময় বেলা আড়াইটায় মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হয়েছে ম্যাচটি।
ইত্তেফাক/কেআই