নিরাপদ পানির উপকরণ নিয়ে প্রদর্শনীর আয়োজন

নিরাপদ ও সুপেয় পানির বিভিন্ন উপকরণ নিয়ে ঢাকায় দ্বিতীয়বারের মতো প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। আগামী ২৫ থেকে ২৭ অক্টোবর রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় এ প্রদর্শনী অনুষ্ঠিত হবে।
 
শিল্পমন্ত্রী আমির হোসেন আমু এর উদ্বোধন করবেন। ‘২য় ওয়াটার বাংলাদেশ ইন্টারন্যাশনাল এক্সপো ২০১৮’ শীর্ষক প্রদর্শনীতে বিশে^র ৯টি দেশের ৫০টি প্রতিষ্ঠান অংশ নিবে।
 
পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়রে স্থানীয় সরকার বভিাগ এবং সেমস্ গ্লোবাল যৌথভাবে এ প্রদর্শনীর আয়োজন করেছে।
 
রবিবার পুরানা পল্টন লাইনে ইকনোমিক রিপোর্টার্স ফোরামের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলন করে প্রদর্শনীর সার্বিক তথ্য তুলে ধরা হয়।
 
প্রদর্শনীর বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন সেমস গ্লোবালের এশিয়া প্যাসিফিক অ্যান্ড ইউএস এর প্রেসিডেন্ট অ্যান্ড গ্রুপ ম্যানেজিং ডিরেক্টর মেহেরুন এন ইসলাম।
 
সংবাদ সম্মেলনে সেমস বাংলাদেশের কনসালটেন্ট টিম জাহিদ হোসেন,আরডিএ বগুড়ার পরিচালক ড. আব্দুর রশীদ,সেমস বাংলাদেশের নির্বাহী পরিচালক সৈয়দ তানভীর কামরুল ইসলাম ও হেড অব মার্কেটিং অ্যান্ড কমিউনিকেশন আবু নঈম শরীফ উপস্থিত ছিলেন।
 
মেহেরুন এন ইসলাম জানান, প্রদর্শনীতে বাংলাদশে ছাড়াও ভারত, চীন, স্পনে, ইটাল,ি র্তুক,ি ইউএসএ, শ্রীলঙ্কা, থাইল্যান্ডের ভোক্তা এবং উদ্যোক্তারা অংশ নেবেন। এর মাধ্যমে নতুন-নতুন প্রযুক্তি ও সেবার সাথে পরিচিত হওয়ার সুযোগ তৈরী হবে। অংশগ্রহণের জন্য www.e-registrations.com ওয়েব সাইটের মাধ্যমে প্রি-রেজিস্ট্রেশন অথবা ভেন্যূতে সরাসরি রেজিস্ট্রেশনের মাধ্যমে অংশ নেওয়া যাবে।
 
প্রতিদিন সকাল সাড়ে ১০ থেকে রাত ৮ পর্যন্ত প্রদর্শনী সকলের জন্য উন্মুক্ত থাকবে। প্রদর্শনীর পাশাপাশি ২৫ অক্টোবর দুপুর আড়াইটা থেকে সাড়ে ৪টা পর্যন্ত পানির সঠিক ব্যবহার বিষয়ে একটি সেমিনার অনুষ্ঠিত হবে। এছাড়া পানির অপচয় রোধ বিষয়ে একটি আর্ন্তজাতকি র্কমশালা অনুষ্ঠিত হবে আগামী ২৭ অক্টোবর সকাল সাড়ে ৯টা থকেে বকিাল সাড়ে ৪টা র্পযন্ত। কর্মশালায় শুধুমাত্র রজেট্রর্িাডরা অংশগ্রহণ করতে পারবেন। বাসস।
 
ইত্তেফাক/এমআই