এই সময়ের জনপ্রিয় তরুণ নির্মাতা মেহেদী বিন আশরাফের জন্মদিন ২২ অক্টোবর। এই দিনে শিল্প-সংস্কৃতির উর্বরভূমি কুষ্টিয়াতে জন্মগ্রহণ তিনি। কুষ্টিয়ার সাংস্কৃতিক বলয়ে বেড়ে ওঠা মেহেদী বিন আশরাফ এখন দেশের অন্যতম সম্ভাবনাময় টেলিভিশন নাট্য নির্মাতাদের একজন। স্বপ্ন দেখেন প্রতিনিয়ত নিজেকে ছাড়িয়ে যাওয়ার।
দেশের উদীয়মান এই তারকা পরিচালক বর্তমানে বেসরকারি টেলিভিশন চ্যানেল বাংলাভিশনে প্রচারিত ‘প্রজাপতি প্রেম’ ধারাবাহিকের কাজ প্রায় শেষের পথে। নতুন বছরেই নিয়ে আসছেন নতুন ধারাবাহিক। সবকিছু ঠিকঠাক থাকলে জানুয়ারি-ফেব্রুয়ারি থেকেই শুরু হবে নতুন নাটকের কাজ।
এডভোকেট মো. আশরাফুল আলম ও মোমেনা খানমের দুরন্ত এই ছেলের নাট্যকার ও পরিচালক হওয়ার স্বপ্নটা ছিলো ছোটবেলা থেকেই। সেইভাবেই ধীরে ধীরে তৈরি করেছেন নিজেকে। কুষ্টিয়ার ঐতিহ্যবাহী কলকাকলি স্কুলের মাধ্যমে শুরু হয় শিক্ষাজীবন। এরপর কুষ্টিয়া জেলা স্কুল ও পরে পুলিশ লাইন্স থেকে মেট্রিক পাশ করে ভর্তি হন কুষ্টিয়া সরকারি কলেজে। ইন্টারমিডিয়েট পাশ করে স্বপ্ন ধরতে পাড়ি জমান জাদুর শহর ঢাকায়।
তাকে জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন প্রখ্যাত নাট্যকার মাসুম রেজা ও জনপ্রিয় অভিনেতা ও নাট্য নির্মাতা কচি খন্দকার। তারা মেহেদী বিন আশরাফের জন্মদিন তার উত্তরাত্তোর উন্নতি কামনা করেছেন।
মাসুম রেজা বলেন, সে অত্যন্ত প্রতিভাবান নাট্য নির্মাতা। প্রতিভার সঠিক বিচার করতে পারলে অনেক উচুতে জায়গা করে নেয়ার সুযোগ তার রয়েছে। জন্মদিনে তাকে অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা।
ইত্তেফাক/এএম