রূপগঞ্জে শীতলক্ষ্যার তীরে গুঁড়িয়ে দেওয়া হলো আরো অর্ধশতাধিক স্থাপনা

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ): রূপগঞ্জ উপজেলার নোয়াপাড়া এলাকায় শীতলক্ষ্যা নদীর পূর্ব তীরে দ্বিতীয় দফায় দ্বিতীয় দিনের অভিযানে ৩টি দ্বিতল ভবন, ৫টি একতলা ভবন, একটি একতলা পাকা মার্কেট, একটি কারখানাসহ অর্ধ-শতাধিক অবৈধ স্থাপনা ভেঙে গুঁড়িয়ে দিয়েছে বিআইডব্লিউটিএ ও নারায়ণগঞ্জ নদীবন্দর কতৃর্পক্ষ। বুধবার সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট দিপ্তীময়ী জামানের নেতৃত্বে বিআইডব্লিউটিএ  এর নারায়ণগঞ্জ নদীবন্দরের যুগ্ম পরিচালক মো. গুলজার আলী এবং উপ-পরিচালক মো. শহিদুল্লাহর তত্ত্বাবধানে এই উচ্ছেদ অভিযান চলে   —ইত্তেফাক