১৫ টি আন্তর্জাতিক ম্যাচে স্পট ফিক্সিংয়ের অভিযোগ

আন্তর্জাতিক ১৫টি ক্রিকেট ম্যাচে স্পট ফিক্সিংয়ের অভিযোগ তুলেছে আল-জাজিরা। সম্প্রতি আল জাজিরা 'ক্রিকেট'স ম্যাচ ফিক্সচারস:  দ্য মুনাওয়ার ফাইলাস' নামক একটি ডকুমেন্টারি তৈরি করেছে। সেখানেই তারা এ অভিযোগ তুলে।
 
১৫ টি আন্তর্জাতিক ম্যাচের মধ্যে রয়েছে ৬টি টেস্ট ৬টি ওয়ানডে এবং টি-২০ বিশ্বকাপের ৩ টি ম্যাচ। যেখানে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, ভারত, বাংলাদেশ, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, নেদারল্যান্ড, কেনিয়া, জিম্বাবুয়ে দেশগুলোর নাম জড়িত আছে।  
 
এর মধ্যে বাংলাদেশ-ইংল্যান্ডের মধ্যকার ২০১১ সালের বিশ্বকাপের ম্যাচ আছে। স্পট ফিক্সিংয়ে বিশ্বের নামকরা ক্রিকেটাররা জড়িত ছিল বলে আল জাজিরার দাবি। 
 
আল-জাজিরার দাবি, ২০১১-২০১২ সালের ম্যাচে স্পট ফিক্সিং হয়েছে এমন আন্তর্জাতিক ১৫টি ম্যাচের কথা উল্লেখ করেছে।
 
আল-জাজিরার ডকুমেন্টারি অনুযায়ী স্পট ফিক্সিংয়ে অভিযোগ যেসব ম্যাচে:   

১.  অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ড, ওয়ানডে, ২১-১-২০১১  
২. অস্ট্রেলিয়াবনাম জিম্বাবুয়ে, ওয়ানডে বিশ্বকাপ, ২১-২-২০১১
৩. ইংল্যান্ড বনাম হল্যান্ড, ওয়ানডে বিশ্বকাপ, ২২-২-২০১১
৪. অস্ট্রেলিয়া বনাম কেনিয়া, ওয়ানডে বিশ্বকাপ, ১৩-৩-২০১১
৫. ইংল্যান্ড  বনাম দক্ষিণ আফ্রিকা, ওয়ানডে বিশ্বকাপ, ৬-৩-২০১১
৬ ইংল্যান্ড বনাম বাংলাদেশ, ওয়ানডে বিশ্বকাপ, ১১-৩-২০১১

৭. ইংল্যান্ড বনাম ভারত, টেস্ট, ২১ থেকে ২৫ জুলাই ২০১১
৮. দক্ষিণ আফ্রিকা  বনাম অস্ট্রেলিয়া, টেস্ট, ৯-১১-২০১১
৯. অস্ট্রেলিয়া বনাম নিউজিল্যান্ড, টেস্ট, ৯-১২ ডিসেম্বর ২০১১
১০. ইংল্যান্ড বনাম পাকিস্তান, টেস্ট, ১৭-১৯ জানুয়ারি ২০১২
১১. ইংল্যান্ড বনাম পাকিস্তান, টেস্ট, ২৫-২৮ জানুয়ারি ২০১২
১২. ইংল্যান্ড   বনাম পাকিস্তান, টেস্ট, ৩-৬ ফেব্রুয়ারি ২০১২

১৩. শ্রীলঙ্কা বনাম জিম্বাবুয়ে, টি-টোয়েন্টি বিশ্বকাপ, ১৮-৯-২০১২  
১৪. ইংল্যান্ড বনাম আফগানিস্তান, টি-টোয়েন্টি বিশ্বকাপ, ২১-৯-২০১২
১৫. দক্ষিণ আফ্রিকা  বনাম পাকিস্তান, টি-টোয়েন্টি বিশ্বকাপ, ২৮-৯-২০১২
 
ইত্তেফাক/এসআর