গৃহবধূকে খাবারের সঙ্গে বিষ খাইয়ে হত্যা!

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের বেগুনবাড়ি এলাকায় এক ব্যক্তির বিরুদ্ধে স্ত্রীকে খাবারের সঙ্গে বিষ মিশিয়ে খাইয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। অভিযোগে বলা হয়, ইমন নামে ওই ব্যক্তি তার স্ত্রী হোসনে আরা খুশিকে (১৯) সকালের নাস্তার সঙ্গে বিষ মিশিয়ে দিলে সেই নাস্তা খেয়ে বুধবার সকাল ১০টার দিকে খুশি মারা যান। এলাকাবাসী পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল রিপোর্টশেষে স্বামী ইমন, শ্বশুর ইমরান আলী ও শাশুড়ি তহুরা বেগমকে আটক করে থানায় নিয়ে যায়।

নিহতের স্বজনরা জানান, বিয়ের পর থেকে ইমন প্রায়ই খুশির ওপর শারীরিক নির্যাতন চালাত। প্রতিবেশীরা জানান, গত একমাস ধরে ইমন ও খুশির মধ্যে কলহ চলছিল। দক্ষিণ কেরানীগঞ্জ থানার এস আই আজহারুল ইসলাম জানান, নিহতের সুরতহাল রিপোর্ট অনুযায়ী বিষ মেশানো খাবার খাওয়ার কিছুক্ষণ পর হোসনে আরা খুশি রক্ত বমি করে মারা যান। দুপুর ১২টার দিকে পুলিশ নিহতের লাশ উদ্ধার  করে ময়না তদন্তের জন্য মিটফোর্ড মর্গে পাঠিয়েছে। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।