নারায়ণগঞ্জের রূপগঞ্জে গ্যাস লাইনে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ আরিফ (২৬) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় মারা যান তিনি। নিহত আরিফের বাড়ি মানিকগঞ্জ জেলার হরিরামপুর থানার গোপীনাথপুর গ্রামে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৪-এ। গত ২২ এপ্রিল ভোরে উপজেলার সাওঘাট এলাকার রাবেয়া আক্তার মিলির বাড়িতে তিতাস গ্যাসের লাইনে বিস্ফোরণের ঘটনা ঘটে। এসময়ে পোশাক কারখানার তিন শ্রমিক নিহত হন। এসময় আহত হন আরো ৬ জন। নিহত ৪ জনই স্থানীয় নেক্সট এক্সেসরিস লিমিটেড নামক পোশাক কারখানার শ্রমিক ছিলেন।