'রাজনীতির মাঠে আসার খবর ভিত্তিহীন'

বিজেপির হয়ে রাজনীতির মাঠে নামছেন ক্রিকেট তারকা মহেন্দ্র সিং ধোনি ও গৌতম গম্ভীর। এমন একটি খবর গত কয়েকদিন ধরে ভারতের কিছু গণমাধ্যম খবর প্রকাশ করে যাচ্ছিলো। তবে ধোনি ও গম্ভীরের পক্ষ থেকে  এই খবরকে ভিত্তিহীন বলে দাবি করা হয়। খবর ফার্স্টপোস্টের।   
 
গৌতম গম্ভীরের ম্যানেজার দীনেশ চোপড়া ভারতীয় গণমাধ্যাম 'ফার্স্টপোস্ট'কে ইমেল বার্তায় জানায়, গৌতমের রাজনীতিতের আসার খবরটি মিথ্যা।
 
অন্যদিকে মহেন্দ্র সিং ধোনির ব্যবসায়িক পার্টনার ও ঘনিষ্ঠ বন্ধু অরুন পাণ্ডে বলেন, খবরটি শুধুই আজগুবি বাস্তবতার সঙ্গে কোন মিল নেই। ধোনির রাজনীতিতে আসার কোন সম্ভাবনা নেই।  
 
উল্লেখ্য, 'দ্য সানডে গার্ডিয়ান' নামে একটি সংবাদমাধ্যম প্রথম প্রকাশ করে ধোনি ও গম্ভীরের রাজনীতিতে আসার খবর। সংবাদমাধ্যমটি দাবি,  ধোনি ও গৌতম গম্ভীরের জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে তাদের রাজনীতিতে নিয়ে আসছে বিজেপি।
 
ইত্তেফাক/এসআর