ট্রাম্পের টুইটার ফলোয়ার কমছে

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের টুইটারে ফলোয়ার কমছে। এই অভিযোগ জানাতে হোয়াইট হাউসে টুইটারের প্রধান নির্বাহী জ্যাক ডর্সির সঙ্গে বৈঠক করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। বৈঠকের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বৈঠকে প্রধান নির্বাহীর কাছে প্রেসিডেন্ট ট্রাম্প তার অনেক ফলোয়ার কমে যাওয়ার বিষয়টি তুলে ধরেছেন। নিজের কিছু রক্ষণশীল ফলোয়ারকে বাদ দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। তবে টুইটার প্রধান জানিয়েছেন, তারা কিছু নতুন নীতি কার্যকর করতে যাচ্ছেন। এটা করতেই কিছু অ্যাকাউন্ট বন্ধ করা হচ্ছে। বৈঠকে আগামী প্রেসিডেন্ট নির্বাচনসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এদিকে প্রেসিডেন্ট ট্রাম্প টুইটারে বলেছেন, ডেমোক্র্যাটরা তাকে অপসারণের উদ্যোগ নিলে তিনি আদালতে লড়াই করবেন। ট্রাম্প বলেছেন, তাকে অপসারণের সাংবিধানিক ক্ষমতা কংগ্রেসের থাকলেও সুপ্রিম কোর্টে সেই পদক্ষেপের বিরুদ্ধে লড়াই করবেন তিনি। -রয়টার্স ও স্পিন নিউজ