রাজধানীর হাজারীবাগ এলাকা থেকে অস্ত্র-গুলিসহ এক যুবককে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ। গ্রেফতারকৃতের নাম- চাঁন মিয়া (৩৫)। গত মঙ্গলবার রাতে ডিএমপি’র গোয়েন্দা পুলিশের লালবাগ জোনাল টিম অভিযান চালিয়ে অস্ত্রসহ তাকে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে ১টি পিস্তল ও ১ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
ডিএমপি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশ জানতে পারে হাজারীবাগ থানার ৩১ নম্বর ভাগলপুর লেনের একটি বাসায় অস্ত্রধারী দুইজন অবস্থান করছে। এরপর রাতে গোয়েন্দা পুলিশ ওই বাসা অভিযান চালায়। পুলিশের উপস্থিতি বুঝতে পেরে একজন ওই বাসা থেকে পালিয়ে যায়। পুলিশ ওই বাসার ভেতের থেকে অস্ত্র-গুলিসহ চাঁন মিয়াকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত চাঁন মিয়া ও পলাতক অপরজনের বিরুদ্ধে হাজারীবাগ থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে। তার সহযোগী পলাতক ওই ব্যক্তিকে আটক করার জন্য অভিযান অব্যাহত রেখেছে গোয়েন্দা পুলিশ।
ইত্তেফাক/এমআই