সাইফ উদ্দিনের পর রনির আঘাত

চট্টগ্রামের জহুর আহমদ চৌধুরী স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের তৃতীয় ওয়ানডেতে টস জিতে বোলিং করছে বাংলাদেশ। ম্যাচের দ্বিতীয় ওভারেই বাংলাদেশকে ব্রেক থ্রু এনে দেন মোহাম্মদ সাইফ উদ্দিন। চেফাস ঝুওয়াওকে শূন্য রানে বোল্ড করে জিম্বাবুয়ের উদ্বোধনী জুটি ভাঙেন সাইফ।
 
এরপর দলীয় ৬ রানে জিম্বাবুয়ের অধিনায়ক হ্যামিল্টন মাসাকাদজাকে ফিরিয়ে দেন আবু হায়দার রনি। বাঁহাতি পেসারের অফ স্টাম্পের বল ড্রাইভ করতে গিয়ে প্লেইড-অন হয়েছেন মাসাকাদজা।  দ্রুত দুই ওপেনারকে হারানো জিম্বাবুয়ে প্রতিরোধ গড়েছে ব্রেন্ডন টেইলর ও শন উইলিয়ামসের ব্যাটে। দুই অভিজ্ঞ ব্যাটসম্যান টানছেন অতিথিদের। 
 
বাংলাদেশ একাদশ : মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), লিটন দাস, ইমরুল কায়েস, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিথুন, মাহমুদউল্লাহ, আরিফুল হক, মোহাম্মদ সাইফউদ্দিন, নাজমুল ইসলাম অপু, আবু হায়দার রনি।
 
জিম্বাবুয়ে একাদশ : হ্যামিল্টন মাসাকাদজা (অধিনায়ক), চেফাস ঝুওয়াও, ব্রেন্ডন টেলর, এল্টন চিগুম্বুরা, রিচার্ড এনগারাভা, শেন উইলিয়ামস, পিটার মুর, সিকান্দার রাজা, ডোনাল্ড ত্রিপানো, কাইল জার্ভিস, ওয়েলিংটন মাসাকাদজা।
 
 
ইত্তেফাক/ইউবি