জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের এক গ্রামে ৬ বছরের শিশু কন্যাকে ধর্ষণের ঘটনা ঘটেছে। ধর্ষক রুম্মান মিয়াকে (২৫) পুলিশ গ্রেফতার করেছে। গ্রেফতার রুম্মান মিয়া ওই ইউনিয়নের বাদেখাসিলা পূর্বপাড়া গ্রামের আমরু মিয়ার ছেলে ।
এ ঘটনায় বৃহস্পতিবার ওই শিশু কন্যার পিতা বাদী হয়ে ধর্ষক রুম্মান মিয়ার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন। মামলার এজাহারে বাদী উল্লেখ করেন, ‘মঙ্গলবার ২৩ এপ্রিল বিকেল ৫টায় তার ৬বছরের শিশু কন্যা বসতঘরে একা ভাত খেতে বসে। ঘরে অন্য কোনো লোক না থাকায় রুম্মান মিয়া শিশুটিকে ধর্ষণ করে।
এ সময় শিশুটির চিৎকারে তার মা ছুটে এসে রুম্মানকে আটকের চেষ্টা করেন। কিন্তু ধর্ষক রুম্মান মিয়া দৌড়ে পালিয়ে যায়।
পরদিন বুধবার সন্ধ্যায় শিশুটির বাবা থানায় অভিযোগ করলে অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী নিজেই ধর্ষক রুম্মানকে গ্রেফতার করতে এলাকায় অভিযান চালান। ঐ রাত পৌনে ২টায় ধর্ষক রুম্মানকে গ্রেফতার করতে সক্ষম হন।
আরও পড়ুনঃ ভাঙ্গায় এমপিওভুক্ত শিক্ষকদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
হারুনুর রশীদ চৌধুরী ইত্তেফাককে বলেন, ‘শিশু কন্যা ধর্ষণের ঘটনা জানার সঙ্গে সঙ্গে অভিযান চালিয়ে ধর্ষক রুম্মান মিয়াকে গ্রেফতার করেছি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধর্ষক রুম্মান মিয়া ধর্ষণের ঘটনা স্বীকার করেছে। তাকে সুনামগঞ্জ আদালতে এবং শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ইত্তেফাক/নূহু