ট্রাফিক আইন ভঙ্গে ৩৯ লাখ টাকা জরিমানা

রাজধানীর বিভিন্ন স্থানে ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ ৩৯ লাখ টাকা জরিমানা করেছে। শুক্রবার সকাল থেকে শনিবার ভোর পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।
 
ডিএমপির ট্রাফিক বিভাগ জানায়, এ অভিযানে ট্রাফিক আইন ভঙ্গ করায় গাড়ি ও চালকদের বিরুদ্ধে ৩৯ লাখ ২২ হাজার ৩০০ টাকা জরিমানা ও ৪ হাজার ৭৮৫টি মামলা করেছে ট্রাফিক বিভাগ। এ ছাড়াও অভিযানে ৪টি গাড়ি ডাম্পিং ও ৫৮৬ টি গাড়ি রেকার করা হয়।
 
ট্রাফিক বিভাগ আরো জানায়, উল্লেখিত মামলা ছাড়াও উল্টোপথে গাড়ি চালানোর কারণে ৫১৩টি গাড়ির বিরুদ্ধে মামলা, হাইড্রোলিক হর্ন ব্যবহার করার দায়ে ২০৩টি, হুটার ও বিকন লাইট ব্যবহার করার জন্য ৮টি ও মাইক্রোবাসে কালো কাঁচ লাগানোর জন্য ১৩টি গাড়ির বিরুদ্ধে মামলা দিয়েছে পুলিশ।
 
অপরদিকে, ট্রাফিক আইন অমান্য করার কারণে ১৩৮২টি মোটরসাইকেলের বিরুদ্ধে মামলা ও ৪০টি মোটরসাইকেল আটক করা হয়। এছাড়া গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার করার অপরাধে চালকের বিরুদ্ধে ১৬টি মামলা দেওয়া হয়।
 
ইত্তেফাক/জেডএইচ