রাজধানীর শেখেরটেকে বস্তিতে আগুন

রাজধানীর শেখেরটেকে বস্তিতে আগুন লেগেছে। রবিবার দিবাগত রাত প্রায় ১১ টার দিকে এ আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে দমকল বাহিনী কাজ করছে।
 
দমকল বাহিনী জানিয়েছে শেখেরটেকের ৬ নম্বর সড়কের মাথায় অবস্থিত বস্তিতে আগুন লাগার খবর জানতে পেরে ঘটনাস্থলে দমকল বাহিনী ছুটে যায়। দমকল বাহিনীর ৬টি ইউনিট সেখানে আগুন নেভানোর কাজ করছে। আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি।
 
আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে এখনো  কিছু জানা যায়নি।
 
ইত্তেফাক/নূহু