তারকাদের স্ত্রীরা ঠিক কেমন? কীভাবে জীবনযাপন করেন শাহরুখ খান, শাহিদ কাপুর ও অক্ষয় কুমারের স্ত্রী? এ বিষয়ে বহু মানুষের আগ্রহ রয়েছে। সেকথা মাথায় রেখেই এবার শাহরুখ খানের স্ত্রী গৌরী খান, শাহিদ কাপুরের স্ত্রী মীরা রাজপুত, অক্ষয় কুমারের স্ত্রী টুইঙ্কেল খান্নাদের বড় পর্দায় তুলে ধরতে চলেছেন পরিচালক মধুর ভান্ডারকর।
মধুর ভান্ডরকর এমন একজন পরিচালক যিনি সবসময়ই বাস্তব বিষয়গুলিই পর্দায় তুলে ধরতে পছন্দ করেন। আর তার উদাহরণ আগে বহু রয়েছে। প্রিয়াঙ্কা চোপড়া অভিনীত ফ্যাশান, করিনা কাপুর অভিনীত হিরোইন তেমনই সব বাস্তবধর্মী ছবির উদাহরণ। গৌরী খান, টুইঙ্কেল খান্না, মীরা রাজপুতদের জীবনও মধুর ভান্ডরকরের হাত ধরে উঠে আসবে পর্দায়।
আরো পড়ুন: আইএসকে বিষ্ফোরক সরবরাহ করে ৭ ভারতীয় প্রতিষ্ঠান!
শোনা যাচ্ছে, ইতিমধ্যেই এই ছবির জন্য চিত্রনাট্য লেখা শুরু করেছেন মধুর ভান্ডরকর। ছবির নাম ‘বলিউড ওয়াইফস’ হতে পারে বলে জানা যাচ্ছে। এই ছবির জন্য গৌরী খান, মীরা রাজপুত, টুইঙ্কেল খান্নার ভূমিকায় কারা অভিনয় করবে সেসব বিষয়ে কিছুই জানা যায়নি।
ইত্তেফাক/বিএএফ