'ট্রাম্পের উচিৎ খাশোগি হত্যাকাণ্ডের প্রকৃত সত্য বের করা'

সৌদি সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য বের করতে ট্রাম্পের সাহায্য করা উচিৎ। গতকাল সোমবার নিহত সৌদি সাংবাদিক জামাল খাশোগির বাগদত্তা হাতিশ চেঙ্গিস এ মন্তব্য করেন। খবর এনডিটিভির। 
 
জামাল খাশোগির বাগদত্তা বলেন, সৌদি আরব জানে, জামাল খাশোগির মৃত দেহ কোথায় আছে। এছাড়া সৌদি আরবের এমন কর্মকাণ্ডকে তিনি নোংরা রাজনীতির ফল বলে উল্লেখ করেন।
 
তিনি বলেন, বিশ্বনেতাদের কর্মকাণ্ড দেখে আমি সত্যি অবাক। বিশেষ করে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের ওপর। ট্রাম্পের উচিৎ জামাল খাশোগি হত্যার প্রকৃত সত্য বের করে আনতে সাহায্য করা। এবং প্রকৃত হত্যাকারীদের শাস্তি দেওয়া।
 
ইত্তেফাক/এসআর