লেওনেসার বিপক্ষে বার্সেলোনার কষ্টার্জিত জয়

শেষ মুহূর্তের গোলে কোপা দেল রের ম্যাচে কুলতুরাল লেওনেসাকে হারিয়েছে বার্সেলোনা। স্প্যানিশ ফুটবলের তৃতীয় সারির এই দলকে হারাতে যথেষ্ট বেগ পোহাতে হয়েছে লা লিগা পয়েন্ট টেবিলের শীর্ষ দলটিকে। যদিও বার্সেলোনার পক্ষে বেশিরভাগই তরুণ খেলোয়াড় মাঠে নেমেছিলেন।
 
দলের সেরা খেলোয়াড়রা না থাকলেও আধিপত্য দেখিয়েছে বার্সেলোনাই। তবে গোলের দেখা পাচ্ছিলো না দলটি। লেওনেসাও বার্সার রক্ষণে বেশ কয়েকটি চাপ সৃষ্টি করে। অবশেষে নির্ধারিত ৯০ মিনিটের খেলা শেষে যোগ করা সময়ের প্রথম মিনিটে কাঙি্ক্ষত গোলের দেখা পায় বার্সেলোনা। দেম্বেলের দারুণ ফ্রি কিকে হেডে প্রতিপক্ষের জালে বল জড়ান ফরাসি ডিফেন্ডার লংলে।

ইত্তেফাক/এএম