ডিনস অ্যাওয়ার্ড পেলেন বেরোবির ৪ শিক্ষার্থী

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের চার শিক্ষার্থীকে ডিনস অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে। বুধবার বিকালে বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ায় আনুষ্ঠানিকভাবে তাদের এ অ্যাওয়ার্ড প্রদান করা হয়। এছাড়া ভালো ফলাফলের জন্য আরও ১১ শিক্ষার্থীকে অনুষদীয় স্মারক প্রদান করা হয়।
 
পদকপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন- গণিত বিভাগের ২০০৮-০৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মিঠুন দাস, একই বিভাগের ২০০৯-১০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোছা. খোরশেদা আখতার, রসায়ন বিভাগের ২০১০-১১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী জসিম উদ্দিন ও একই বিভাগের ২০১১-১২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোছা. খাদিজা আখতার খুশি।
 
পদার্থবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. আল হেলাল এবং রসায়ন বিভাগের প্রভাষক সালমা বেগমের যৌথ সঞ্চালনায় ও বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. গাজী মাজহারুল আনোয়ারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কলা অনুষদের ডিন প্রফেসর ড. পরিমল চন্দ্র বর্মণ।
IMG0
অন্যান্যদের মাঝে বক্তব্য দেন- রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক ও আয়োজক কমিটির আহ্বায়ক ড. বিজন মোহন চাকী, গণিত বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. আর এম হাফিজুর রহমান, পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. মো. মোরশেদ হোসেন, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক তাবিউর রহমান প্রধান, রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান এইচ. এম. তারিকুল ইসলাম, পরিসংখ্যান বিভাগের বিভাগীয় প্রধান ড. রশিদুল ইসলাম, বাংলাদেশ ছাত্রলীগ বেরোবি শাখার সভাপতি আবু মোন্নাফ আল কিবরিয়া তুষার এবং সাধারণ সম্পাদক মোঃ কামরুল হাসান শেখ নোবেল প্রমুখ।
 
ইত্তেফাক/বিএএফ