সুইডেনের বিশ্বখ্যাত মানবিক সহায়তা প্রতিষ্ঠান ব্রিং হোপ ফাউন্ডেশনের ‘গুড উইল দূত’ হলেন কানাডা প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী এম মনিরুজ্জামান। মঙ্গলবার ব্রিং হোপ হিউম্যানেটেরিয়ান ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. ম্যারিয়ন বাকের এক চিঠিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
এম মনিরুজ্জামান কানাডা থেকে প্রকাশিত বাংলা অনলাইন পত্রিকা দি প্রবাসীর প্রধান সম্পাদক। তিনি কানাডার খ্যাতনামা ব্যবসায়ী প্রতিষ্ঠান বুলিয়ন মার্টের প্রেসিডেন্ট ও সিইও। বিশ্বজুড়ে মানবাধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে মনিরুজ্জামানের এই অর্জনে অভিনন্দন জানিয়েছেন কানাডা প্রবাসী বাংলাদেশিরা।
আরো পড়ুন: সাভারে গায়ে কেরোসিন ঢেলে যুবকের আত্মহত্যা
বিশ্বের ১২৫টি দেশে ১৫ লাখ উদ্বাস্তু, শরনার্থী, যুদ্ধ বিধ্বস্ত, দরিদ্র ও তিগ্রস্থ মানুষকে সহায়তা দিচ্ছে, ব্রিং হোপ ফাউন্ডেশন।
ইত্তেফাক/বিএএফ