বশেমুরবিপ্রবির ‘ডি’ ও ‘ই’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন

গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুক্রবার সম্পন্ন হয়েছে। এদিন সকাল ১০ থেকে ১১টা ‘ডি’ ইউনিট এবং বিকাল ৩-৪টা পর্যন্ত ‘ই’ ইউনিটের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়।
 
বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. খোন্দকার নাসিরউদ্দিন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসসহ গোপালগঞ্জ শহরের ১৩টি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন।
 
এ সময় তিনি বলেন, ‘জেলা ও পুলিশ প্রশাসন, এলাকাবাসী, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের সহযোগিতায় পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য সকলকে আন্তরিক ধন্যবাদ।’
 
‘ডি’ ইউনিটে ৯,৯৪৫ জন, ই ইউনিটে ২১,১১৭ জন শিক্ষার্থী আবেদন করে। এ পরীক্ষায় ৯৫ শতাংশেরও বেশি পরীক্ষার্থী উপস্থিত ছিলেন। শনিবার ২০১৮ সকাল ১০টায় ‘এফ’ এবং বিকাল ৩টায় ‘জি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। 
 
ইত্তেফাক/বিএএফ