পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ

সাফ অনূর্ধ্ব-১৫ চ্যাম্পিয়নশিপের ফাইনালে পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। শনিবার নেপালের আনফা কমপ্লেক্সে টাইব্রেকারে ৩-২ গোলে হারিয়েছে বাংলাদেশের কিশোররা। 
 
বাংলাদেশের হয়ে তিনটি গোল করেন তৌহিদুল ইসলাম, রাজা আনসারি ও রুস্তম ইসলাম দুখু মিয়া।
 
এটি টুর্নামেন্টে বাংলাদেশের দ্বিতীয় শিরোপা।  এর আগে ২০১৫ সালে ঘরের মাঠে ভারতকে হারিয়ে সাফের অনূর্ধ্ব-১৬ পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ।
 
এবারের আসরে ফাইনালসহ চার ম্যাচে অপরাজিত বাংলাদেশ দল। সেমিফাইনালে গতবারের চ্যাম্পিয়ন ভারতকে টাইব্রেকারে ৪-২ গোলে হারিয়েছিল বাংলাদেশের কিশোররা। 
 
ইত্তেফাক/জেডএইচ