রাজধানীতে ট্রেনের ধাক্কায় এক ব্যক্তি নিহত

রাজধানীর কমলাপুর রেলস্টেশনে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত (৪০) এক ব্যক্তি মারা গেছেন। আজ শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। বর্তমানে তার লাশ ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে। এব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে। 
 
ঢাকা রেলওযে থানার (কমলাপুর) ওসি ইযাসিন ফারুক মজুমদার জানান, আজ দুপুরে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা একটি ট্রেন কমলাপুর রেলস্টেশনের রেললাইনে প্রবেশ করছিল। এ সময় ট্রেন লাইনের পাশ দাঁড়িয়ে থাকা ওই ব্যক্তি ট্রেনের ধাক্কায় ছিটকে পড়ে। এতে তিনি গুরুতর আহত হন। মুমূর্ষু অবস্থায় ওই ব্যক্তিকে উদ্ধার করে রেলওয়ে থানা পুলিশ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে দুপুর দেড়টার দিকে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 
 
তিনি আরো জানান, নিহতের পরনে কালো রঙের গেঞ্জি ও প্যান্ট রয়েছে। ময়নাতদন্তের জন্য তার লাশ ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে। 
 
ইত্তেফাক/কেকে