ফেনীর সোনাগাজীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলার আসামি শাহাদাত হোসেন শামীমের আরও তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
শাহাদাত হোসেন শামীমকে ৫দিনের রিমান্ড শেষে আজ বৃহস্পতিবার ফেনীর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জাকির হোসেনের আদালতে হাজির করা হয়।
রাফি হত্যা মামলার তদন্ত কর্মকর্তা ও পিবিআইয়ের পরিদর্শক মো. শাহ আলম আবারও শামীমকে জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের রিমান্ডের আবেদন করেন। আদালত তার ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
শাহাদাতকে গত ১৩ এপ্রিল ময়মনসিংহের ভালুকা থেকে গ্রেফতার করে পিবিআই। ওই দিন সন্ধ্যায় শাহাদাত ফেনীর জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়।
আরও পড়ুন: শেরেবাংলা নগরে কাভার্ডভ্যানের ধাক্কায় ব্র্যাক বিশ্ববিদ্যালয় ছাত্রী নিহত
অপরদিকে সোনাগাজী ফযিল মাদ্রাসার গভর্নিং বডির সহ-সভাপতি রুহুল আমিনকে ৫দিনের রিমান্ড শেষে আজ আদালতে হাজির করা হয়। আদালত তাকে জেলহাজতে পাঠান। বাসস
ইত্তেফাক/কেকে