কওমি মাদ্রাসার দাওরায়ে হাদিসের (তাকমীল) সনদকে মাস্টার্স ডিগ্রি (ইসলামিক স্টাডিজ ও আরবি) সমমান প্রদান আইন, ২০১৮’ পাস হওয়ায় আজ রবিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে কওমি শিক্ষার্থীদের ‘শোকরানা মাহফিল’ শুরু হয়েছে। এতে উপস্থিত হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সকাল নয়টায় কোরআন তেলওয়াতের মধ্য দিয়ে কওমির ছয় বোর্ডের সমন্বিত আল-হাইয়াতুল উলয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন হেফাজতে ইসলামের আমি শাহ আহমদ শফী।
IMG0
শনিবার সোহরাওয়ার্দী উদ্যানে মাহফিলের প্রস্তুতি পরিদর্শনকালে জাতীয় দ্বীনি মাদ্রাসা শিক্ষা বোডের্র চেয়ারম্যান মাওলানা ফরীদ উদ্দীন মাসউদ বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কওমি মাদ্রাসার জন্য নজীরবিহীন একটি কাজ করেছেন। যা ইতিপূর্বে কেউই করেনি। আমরা তাকে শুকরিয়া জানাতেই একত্র হবো।’
মাওলানা মাসউদ বলেন, ‘হেফাজতে ইসলাম সরকারের বিরুদ্ধে ছিল না। তারা শাপলা চত্বরে তাদের দাবি সরকারের কাছে পেশ করেছিল। আর এখন তো অনেক বড় একটি কাজ প্রধানমন্ত্রী শেখ হাসিনা করে দিয়েছেন।
ইত্তেফাক/এএম