জিম্বাবুয়ের দ্বিতীয় উইকেটের পতন

স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে ১৪০ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ফের ব্যাট করছে জিম্বাবুয়ে। দলীয় ১৯ রানে মেহেদি হাসান মিরাজের বলে আউট হন ওপেনার ব্রায়ান চারি।  ইনিংসের ১৯তম ওভারে এসে দলীয় ৪৭ রানে তাইজুলের বলে আউট হন ব্রেন্ডন টেলর (২৪)।
 
মধ্যাহ্ন বিরতি পর্যন্ত দ্বিতীয় ইনিংসে জিম্বাবুয়ের সংগ্রহ ২ উইকেটে ৯১ রান। এখন তাদের লিড দাঁড়িয়েছে ২৩০ রানের। সিলেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে এই ম্যাচ।
 
প্রথম ইনিংসে জিম্বাবুয়ে করেছে ২৮২ রান। জবাবে বাংলাদেশ মাত্র ১৪৩ রানে অলআউট হয়ে যায়। ফলে প্রথম ইনিংসে ১৩৯ রানের লিড পায় সফরকারীরা। গতকাল দ্বিতীয় দিনে এই লিড নিয়েই দ্বিতীয় ইনিংস শুরু করে দলটি। দ্বিতীয় ইনিংসে ১ রান করতেই দিনের খেলা শেষ হয়।
 
ফলে আজ তৃতীয় দিনের খেলা শুরুর আগে তাদের লিড দাঁড়ায় ১৪০ রানের। সেখান থেকেই আজ সামনে এগুতে ব্যাট করছে তারা।
 
ইত্তেফাক/কেআই