ওয়েস্ট ইন্ডিজকে কমে রানে আটকে রেখেও ভারতকে জিততে বেশ বেগ পেতে হলো। দ্রুত উইকেট পতনে ১১০ রানের সহজ লক্ষ্য ৫ উইকেট হারিয়ে জিততে হয়েছে ভারতকে। খেলতে হয়েছে ১৮তম ওভার পর্যন্ত। ভারতের জয়ে মূল অবদান রেখেছেন দিনেশ কার্তিক।
ইডেনে টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় ভারত। আগে ব্যাট করতে নেমে ভারতীয় বোলারদের দুরন্ত বোলিংয়ের সামনে দাঁড়াতে পারেনি ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যানরা। নির্ধারিত ওভারে ৮ উইকেট হারিয়ে ১০৯ রান তোলে ওয়েস্ট ইন্ডিজ। ভারতের পক্ষে সর্বোচ্চ ৩টি উইকেট নেন কুলদীপ যাদব।
১১০ রানের লক্ষ্য নিয়ে নেমেই প্রথমেই হোঁচট খায় ভারত। শুরুতেই রোহিত শর্মার উইকেট হারায় স্বাগতিকরা। শর্মার পর শিখর ধাওয়ান, লোকেশ রাহুল এবং ঋষভ পান্থের উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ভারত।
এ অবস্থায় ভারতের ব্যাটিংয়ের হাল ধরেন মনীষ পাণ্ডে এবং দিনেশ কার্তিক। পান্ডে আউট হয়ে গেলে ক্রুনাল পান্ডেকে সঙ্গে নিয়ে ভারতকে জয়ের বন্দরে পৌঁছে দেন দিনেশ কার্তিক। অপরাজিত ৩১ রান করেন তিনি। ২১ রানে অপরাজিত থাকেন ক্রুনাল। শেষ পর্যন্ত ২ ওভার বাকি থাকতে ভারত ম্যাচ জিতেছে।
ইত্তেফাক/কেআই