সুনামগঞ্জে তিন হাজার তালের চারা রোপণ

সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জে সদর উপজেলার গৌরাং ইউনিয়নের পুরান লক্ষণশ্রী গুচ্ছগ্রাম-২ এ গতকাল বৃহস্পতিবার দুপুরে তাল গাছের চারা রোপণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ সফিউল আলম, সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার ইয়াসমিন নাহার রুমা, জেলা ত্রাণ কর্মকর্তা মো. ফরিদুল হক, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুসরাত ফাতিমা, সদর উপজেলা প্রকল্প কর্মকর্তা মো. মানিক মিয়া, গৌরাং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ফুল মিয়া প্রমুখ। চারা রোপণ শেষে জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ জানান, বজ্রপাতে প্রাণহানি কমাতে ও ফলজ বৃক্ষ হিসেবে আজকে পুরান লক্ষণশ্রী গুচ্ছগ্রামে ৩ হাজার ৫শ তাল গাছের চারা রোপণ করা হয়েছে।