ফরিদপুর-৪ আসনের সাংসদ মুজিবুর রহমান চৌধুরী নিক্সন বলেছেন, ‘বিগত সাড়ে চার বছরে আমি যে দৃশ্যমান উন্নয়ন এই আসনে দিয়েছি আমি বিশ্বাস করি জনগণ আমার সাথে আছেন এবং থাকবেন। আমার শক্তি ও প্রেরণার উৎস একমাত্র জনগণ। আমি নিজের যৌবন বিসর্জন দিয়ে প্রতিটা মুহূর্তে জনগণের পাশে থেকে তাদের সুখ-দুঃখের সাথী হয়েছি। আগামী নিবার্চনে আমাকে পুনরায় ভোটের মাধ্যেমে বিজয়ী করুন; ইনশাল্লাহ আমার জীবন জনগণের জন্যই উৎসর্গ করব।’
সোমবার বিকালে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার কালামৃধা ইউনিয়নের দেওয়া বাজার মাঠে জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, ‘আমি রাজনৈতিক পরিবারের সন্তান। আমি জাতিক জনক বঙ্গবন্ধুর দৌহিত্র। আমরা সাধারণ জনগণের সাথে ছিলাম ভবিষ্যতেও থাকব।’
আর মাত্র কয়েকদিন পরই জাতীয় নির্বাচন। এই নিবার্চনের প্রতিটি ভোটার যাতে শান্তিপূর্ণ পরিবেশে তাদের পছন্দের প্রার্থীকে ভোটাধিকার প্রয়োগ করতে পারে সেজন্য দায়িত্বরত সকল কর্মকর্তার প্রতি আহ্বান জানান তিনি।
IMG0
দেওড়া বাজার মাঠে আয়োজিত জনসভায় দেওড়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি লুৎফর রহমান ও আওয়ামী লীগ নেতা শেখ আজিম সিরাজ, তৈয়াব আলী খলিফা, মোখলেচুর রহমান খলিফা, শহিদুল ইসলামসহ শতাধিক নেতাকর্মী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্র ও ফরিদপুর-৪ আসনের সাংসদ মুজিবুর রহমান চৌধুরী নিক্সনের হাতে ফুল দিয়ে তার সাথে একাত্বতা প্রকাশ করেন।
কালামৃধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লিঠু মাতুব্বরের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য দেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহাদাৎ হোসেন, ভাঙ্গা বাজার বণিক সমিতির সম্পাদক আবু জাফর মুন্সি, আজিমনগর ইউপি চেয়ারম্যান মোতালেব মাতুব্বর, তুজারপুর ইউপি চেয়ারম্যান পরিমল চন্দ্র দাস, উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক জাহিদ মুন্সি, আওয়ামী লীগ নেতা সাহাবুর রহমান, মামুন খন্দকার, সোলাইমান মুন্সি সোলাই, হায়াত আলী মোল্লা, গোলাম মাওলা, আশিকুজ্জামান আশিক, রাজিবুল হাসান বাবু প্রমুখ।
ইত্তেফাক/বিএএফ