৫ বিজয়ীকে হেলিকপ্টার ভ্রমণে অভিজ্ঞতা দিলো নকিয়া

এইচএমডি গ্লোবাল ও সিএমপিএল নকিয়া ৬.১ প্লাস প্রি-বুকিং দেওয়া গ্রাহকদের মধ্য থেকে বিজয়ীদের হেলিকপ্টার ভ্রমণের লাইফটাইম অভিজ্ঞতা এনে দিল নকিয়া। এইচএমডি গ্লোবাল, হোম অব নকিয়া ফোন গেল মাসের প্রথম সপ্তাহে তাদের ফ্লাগশিপ ডিভাইস নিতে যারা অগ্রিম বুকিং দিয়েছিল তাদের মধ্য থেকে ৫ জনকে বিজয়ী ঘোষণা করে।
 
গত অক্টোবরে ফ্লাগশিপ নকিয়া ৬.১ প্লাস বাংলাদেশের বাজারে আনা হয়। সম্প্রতি বিজয়ী এস. এম. মোজাহিদ, মো. মিরাজ, শেখ সাদমান সাকিব, মো. জাকির হোসেন ও মো. সায়েদুর রহমান ঢাকার অভ্যন্তরীণ বিমানবন্দর থেকে নরসিংদীতে যান।
 
আনন্দদায়ক ভ্রমণ শেষে আবার নরসিংদী থেকে ঢাকায় ফিরে আসেন।
 
ইত্তেফাক/বিএএফ