রাঙ্গামাটি প্রতিনিধি
রাঙ্গামাটিতে পুলিশ ভ্যানের সঙ্গে ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ৯টার দিকে রাঙ্গামাটি পুলিশ লাইন সড়কের টেনিস কোর্ট এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। নিহতের নাম বুদ্ধ বিজয় চাকমা।
প্রত্যক্ষদর্শীরা জানায়, পুলিশ লাইন সড়কের টেনিস কোর্ট এলাকায় দ্রুত গতিতে পুলিশের ভ্যানটি বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেল আরোহীকে চাপা দিলে ঘটনাস্থলেই ওই আরোহী মারা যায়। পরে পুলিশ এসে মোটরসাইকেল আরোহীকে উদ্ধার করে সদর হাসপাতালে প্রেরণ করে।
রাঙ্গামাটি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুল হক রনি বলেন, সকালে পুলিশ ভ্যানের ধাক্কায় এক মোটরমাইকেল আরোহী নিহত হয়েছে। আমরা বিষয়টি খতিয়ে দেখছি।