আশুলিয়ার জামতলায় গ্যাস লাইন বিস্ফোরণে দগ্ধ একই পরিবারের পাঁচজনের মধ্যে আরব আলী (৪৫) নামে আরো একজন মারা গেছেন। সোমবার রাত সাড়ে ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে তার মৃত্যু হয়।
এনিয়ে এ ঘটনায় দুইজন মারা গেলেন। এর আগে গত শনিবার সকালে আরব আলীর স্ত্রী হাসিনা বেগম (৪০) মারা যান। এখন হাসপাতালে ভর্তি আছেন- আরব আলীর ছেলে আব্দুর রব (২৮), ছেলের বউ রিপা বেগম (২৫) ও নাতি আয়েশা (২)। তাদের শরীরের বেশিরভাগ অংশই পুড়ে গেছে।
ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই বাচ্চু মিয়া জানান, শুক্রবার সকালে রান্না করার সময় আশুলিয়ার জামতলায় গ্যাসের লাইনের বিস্ফোরণে নারী শিশুসহ ৫ জন দগ্ধ হয়। দগ্ধদের ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। পরে শনিবার সকালে হাসিনা বেগম নামে এক নারী মারা যান। সোমবার রাতে হাসিনা বেগমের স্বামী আরব আলী মারা যান।
ইত্তেফাক/ইউবি