দিনের শুরুতেই দুই উইকেট হারাল বাংলাদেশ

সিলেট টেস্টে জয়ের জন্য দ্বিতীয় ইনিংসে ৩২১ রানের লক্ষ্য নির্ধারিত হয় বাংলাদেশের সামনে। সেই লক্ষ্য তাড়া করতে নেমে বিনা উইকেটে ২৬ রান নিয়ে সোমবার তৃতীয় দিনের খেলা শেষ করে। তাই বাকি দু’দিনে আরও ২৯৫ রান প্রয়োজন বাংলাদেশের।
 
সেই লক্ষ্যে খেলতে নেমে আজ দিনের শুরুতেই দুটি উইকেট হারিয়েছে বাংলাদেশ। আউট হয়ে সাজঘরে ফিরে গেছেন লিটন দাস (২৩) ও মমিনুল হক (৯)। এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ দুই উইকেটে ৮০ রান। ক্রিজে আছেন ইমরুল কায়েস ও 
 
এর আগে প্রথম ইনিংসে জিম্বাবুয়ে করেছে ২৮২ রান। জবাবে বাংলাদেশ মাত্র ১৪৩ রানে অলআউট হয়ে যায়। ফলে প্রথম ইনিংসে ১৩৯ রানের লিড পায় সফরকারীরা। সেই লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে খেলতে নেমে জিম্বাবুয়ে করে ১৮১ রান। ফলে বাংলাদেশের সামনে জয়ের জন্য ৩২১ রানের লক্ষ্য নির্ধারিত হয়।
 
বাংলাদেশের বোলারদের মধ্যে দারুণ খেলেছেন তাইজুল ইসলাম। দুই ইনিংস মিলে নিয়েছেন ১১ উইকেট।
 
ইত্তেফাক/কেআই