গত সোমবার রাতে নরসিংদীর শিবপুর উপজেলার গিলাবের পঞ্চায়েত বাড়ি জামে মসজিদ কমিটির উদ্যোগে এক ইনলামী সুন্নী মহা সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে ইসলামী চিন্তাবিদগণ বলেন, ইসলাম শান্তি ও মানবতার ধর্ম। ইসলামে সন্ত্রাসের যেমন জায়গা নেই। তেমনি মাদক ও নেশাকে ইসলামে নিষিদ্ধ ও হারাম করা হয়েছে। বক্তারা আরো বলেন, আমরা যার যার অবস্থান থেকে সন্ত্রাস মাদক ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর জেহাদ ঘোষণা করি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, আবুল কাশেম আজাদ মাস্টার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ সুপ্রীম কোর্টের বিশিষ্ট আইনজীবী আন্দালিব রহমনা তমাল সরকার। অনুষ্ঠানে বক্তব্য রাখেন জয়নগর ইউপি চেয়ারম্যান নাদিম সরকার, মাওলানা মো. মনিরুল ইসলাম, আল্লামা হাফেজ অলিউল্লাহ আশেকি, লিয়াজো অফিসার নয়ন মিয়া প্রমুখ।
ইত্তেফাক/এমআই