ঢাকা এবং বঙ্গবন্ধু সেতু (পূর্ব) রেলওয়ে স্টেশনের মধ্যে ট্রেন চলাচল শুরু হচ্ছে। বৃহস্পতিবার থেকে এ রেলপথ দিয়ে টাঙ্গাইল কমিউটার-১ ও ২ নামে একজোড়া ট্রেন চলাচল করবে।
রেলপথ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ বুধবার এ কথা জানানো হয়।
এতে বলা হয়, ট্রেনটি ঢাকা থেকে ছেড়ে যাবে বিকাল ৫ টা ২০ মিনিটে ও বঙ্গবন্ধু সেতু (পূর্বে) পৌঁছাবে রাত ৮ টা ৩০ মিনিটে এবং সেখান থেকে সকাল ৬ টায় ছেড়ে ঢাকায় পৌছাবে সকাল ৮ টা ৫০ মিনিটে।
টাঙ্গাইল কমিউটার ট্রেনটি ১০ টি কোচ নিয়ে চলাচল করবে। পূর্বে এই ট্রেনটি তুরাগ নামে ঢাকা-জয়দেবপুরের মধ্যে চলাচল করতো বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। বাসস।
ইত্তেফাক/এমআই