প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বৃহস্পতিবার সন্ধ্যায় গণভবনে সাফ ফুটবল জয়ী অনূর্ধ্ব-১৫ দলের খেলোয়াড় ও কর্মকর্তাদের ডেকেছেন। মেয়েদের ফুটবল দল অনেকবারই তাঁর সান্নিধ্য পেয়েছে। এবার তিনি ডেকেছেন নেপালে সাফ ফুটবলে অনূর্ধ্ব-১৫ চ্যাম্পিয়ন কিশোর দল।
গত ১ নভেম্বর সাফ ফুটবলে অনূর্ধ্ব-১৫ দল ফাইনালে পাকিস্তানকে টাইব্রেকারে ৩-২ গোল হারিয়ে শিরোপা জেতে বাংলাদেশ। এর আগে ভারতকে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছিল বাংলাদেশ। মালদ্বীপ ও নেপালকে হারিয়ে গ্রুপ পর্ব পেরিয়েছিল মোস্তফা আনোয়ার পারভেজের শিষ্যরা।
ইত্তেফাক/মোস্তাফিজ