আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন প্রত্যাশা করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমুদ্রবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান এবং ইংরেজি জাতীয় দৈনিক ‘দি বাংলাদেশ টুডে’র সম্পাদক ও প্রকাশক জোবায়ের আলম।
তিনি বলেন, ব্যক্তিগত উদ্যোগে কখনোই একটি এলাকা বা নগরের আমূল পরিবর্তন ঘটানো সম্ভব নয়, তাই আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নিজ এলাকা নীলফামারী-৩ থেকে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশা করছেন তিনি।
এর আগে তিনি ডিএনসিসির উপনির্বাচনের জন্য নিজেকে প্রস্তুত করেন এবং দলীয়ভাবে মনোনয়ন ফর্ম সংগ্রহ করেন। তবে শেষপর্যন্ত তিনি দলীয় মনোনয়ন না পেলেও মনোনীত প্রার্থীকে অভিনন্দন জানান এবং দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিদ্ধান্তের প্রতি পূর্ণ সম্মান ও সমর্থন ব্যক্ত করেন।
জোবায়ের আলম ঢাকা বিশ্ববিদ্যালয়ে থেকে স্নাতকোত্তরের পাঠ চুকিয়ে তিনি কানাডা ও আমেরিকা থেকে দুইটি মাস্টার্স ডিগ্রি সম্পন্ন করেন। এরপর হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের একটি সামার প্রোগ্রামে অংশ নেন।
ইত্তেফাক/জেডএইচ