জাপার নেতৃত্বে দেশকে এগিয়ে নিতে হবে: চিত্রনায়ক সোহেল রানা

‘গত ৩০ বছরে দেশে যে উন্নয়ন হয়েছে তার মাঝে জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান পল্লীবন্ধু হোসেইন মোহম্মদ এরশাদ যা করেছেন তার প্রশংসা করে শেষ করা যাবে না। উপজেলা পর্যায় থেকে শুরু করে যমুনা সেতু পর্যন্ত সবখানে এরশাদের অবদান রয়েছে। জাতীয় পার্টি আজ ৩০০ আসনে নির্বাচন করার যোগ্যতা রাখে। আমরা মহাজোট থেকে নির্বাচন করবো কিন্তু আমাদের ন্যায্য ভাগ দিতে হবে। আজকের এই সুশৃঙ্খল জনসমাবেশ দেশে মনে হচ্ছে বঙ্গবন্ধুর সোনার মানুষরা আজ এখানে সমবেত হয়েছে। তাই জাতীয় পার্টির নেতৃত্বে দেশকে এগিয়ে নিতে হবে।’
 
বৃহস্পতিবার ঠাকুরগাওয়ের রাণীশংকৈল ডিগ্রি কলেজ মাঠে জাতীয় পার্টি আয়োজিত এক জনসভায় জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও জাতীয় সাংস্কৃতিক পার্টির সভাপতি চিত্রনায়ক মাসুদ পারভেজ সোহেল রানা এসব কথা বলেন।
 
সাবেক সংসদ সদস্য হাফিজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে জনসভায় উপস্থিত ছিলেন- জেলা জাপা সাধারণ সম্পাদক রাজিউর রাজি স্বপন চৌধুরী, রংপুর পৌর মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, পৌর কাউন্সিলর ইসাহাক আলীর, জাপা নেতা রমজান আলি, সামসুল আরেফিন, এজেড সুলতান, সিদ্দিকুর রহমান, জাহাঙ্গীর আলম, আবু তাহের প্রমুখ।
 
ইত্তেফাক/বিএএফ