দৈনিক ইত্তেফাকের সিনিয়র রিপোর্টার শামছুদ্দীন আহমেদের বড় ভাই মিজানুর রহমান (৫২) মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাহি রাজিউন)।
হৃদরোগে আক্রান্ত হয়ে শুক্রবার ভোরে রাজধানীর বারডেম হাসপাতালে তিনি মারা যান। মা, ভাই, স্ত্রী, দুই সন্তানসহ তিনি অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মিজানুর রহমান এসজিএস বাংলাদেশ লিমিডেট নামে একটি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন।
তার লাশ গ্রামের বাড়ি নোয়াখালীর জেলার সেনবাগ উপজেলার আহাম্মদপুর গ্রামে নিয়ে যাওয়া হচ্ছে। সেখানে জানাজা শেষ পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হবে।
ইত্তেফাক/ইউবি