আইসিসি বিশ্বকাপ ক্রিকেটে অংশগ্রহণকারী দেশগুলোর পার্লামেন্ট সদস্যদের নিয়ে জুলাইয়ে ইংল্যান্ডে বসবে ইন্টার-পার্লামেন্টারি বিশ্বকাপ ক্রিকেট। চারদিনের (৯-১৩ জুলাই) টুর্নামেন্টে ম্যাচগুলো হবে ১৫ ওভারের। দল হবে ১৫ জনের। এই বিশ্বকাপে অংশ নিবে বাংলাদেশের পার্লামেন্টারি দল। যার প্রস্তুতি হিসেবেই গতকাল প্রখর রোদে বিসিবি একাডেমি মাঠে অনুশীলন করেছেন সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী (নিক্সন), নাঈমুর রহমান দুর্জয়রা - ইত্তেফাক