দেবীগঞ্জে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে মামলা

পঞ্চগড়ের দেবীগঞ্জে এক গৃহবধূকে (১৯) ধর্ষণের অভিযোগে বুধবার রাতে থানায় মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ওই গৃহবধূর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, বুধবার উপজেলার সোনাহার ইউনিয়নের ধনতলা গ্রামের আব্দুল হামিদের ছেলে মো. শাহীন ওই গৃহবধূকে ধর্ষণ করে। ঘটনার পর থেকেই অভিযুক্ত শাহীন পলাতক রয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা ও দেবীগঞ্জ থানার এস আই সুজিত কুমার কুন্ডু জানান, ওই গৃহবধূ স্থানীয় মো. শাহীনের বিরুদ্ধে ধর্ষণ মামলা করেছেন। পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ওই গৃহবধূর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন করা হয়েছে। আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।