এর আগে স্বার্থের সংঘাতের অভিযোগ উঠেছিল সৌরভ গাঙ্গুলির বিপক্ষে। এবার সেই একই অভিযোগ উঠলো ভিভিএস লক্ষ্মণ ও শচীন টেন্ডুলকারের বিপক্ষে। লক্ষ্মণ আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের উপদেষ্টা। অন্যদিকে টেন্ডুলকার মুম্বাই ইন্ডিয়ান্সের উপদেষ্টা। এই দুজনই আবার ভারতীয় ক্রিকেট বোর্ডের ‘ক্রিকেট অ্যাডভাইজরি কমিটি’-এর সদস্য। একসাথে বিসিসিআইয়ের একটি কমিটির সদস্য এবং একটি আইপিএল দলের সদস্য হওয়ায় স্বার্থের সংঘাত ঘটে বলে অভিযোগ করা হয়েছে বিসিসিআইয়ের ন্যাংপাল ডিকে জৈনের কাছে। এই অভিযোগ করেছেন মধ্য প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনের সদস্য সঞ্জীব গুপ্তা। তার অভিযোগের ভিত্তিতে লক্ষ্মণ ও টেন্ডুলকারকে নোটিস দেওয়া হয়েছে। ২৮ এপ্রিলের মধ্যে তাদের জবাব দিতে হবে।