গণভবনে গিয়ে প্রধানমন্ত্রীকে সালাম করে আসলেন মাশরাফি

মনোনয়ন নেয়ার আগে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে সালাম করে আসলেন বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।
 
আজ রবিবার বেলা সাড়ে ১১টার দিকে গণভবনে গিয়ে প্রধানমন্ত্রীকে সালাম করেন তিনি। গণভবন সূত্রে এ খবর নিশ্চিত হওয়া গেছে।
 
এর আগে মাশরাফির সাথে সাকিব আল হাসানেরও মনোনয়ন ফরম নেয়ার কথা জানিয়েছিলেন আওয়ামী লীগ নেতারা।
 
পরে গতকাল প্রধানমন্ত্রীর বরাত দিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ‘প্রধানমন্ত্রী সাকিব আল হাসানকে বলেছেন, আগামী বছর বিশ্বকাপ আছে, সেই বিশ্বকাপের খেলায় বেশি মনোযোগ দাও।’
 
ই্ত্তেফাক/কেআই